ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে “রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা” রূপরেখার লিফলেট বিতরণ ও মটরবাইক শোভাযাত্রা করে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাঃ বাছেদুর রহমান।
শনিবার (৮ নভেম্বর) উপজেলার সদর কড়িকান্দি বাজার এলাকায় লিফলেট বিতরণ শেষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়কের গাজিপুর, বাতাকান্দি বাজার এলাকা প্রদক্ষিণ করেন।
এসময় তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।