ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে শতবর্ষী মন্দিরে ঢুকে স্বর্ণালংকার ও টাকা চুরি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ৩.৩৪ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ৩.৩৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1703144 জন

  • নিউজটি দেখেছেনঃ 1703144 জন
চট্টগ্রামে শতবর্ষী মন্দিরে ঢুকে স্বর্ণালংকার ও টাকা চুরি

চট্টগ্রাম নগরীর সদরঘাটে দেড়শ বছরের পুরোনো কালী মন্দিরে ঢুকে চোরের দল  প্রতিমায় থাকা স্বর্ণালঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, মন্দিরের টিনের চালের ওপর উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে ঢুকে চোর। প্রতিমার চার ভরি ওজনের একটি স্বর্ণের ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়।

মন্দিরের সেবায়েত সানা ভট্টাচার্য্য জানান, সকাল ৭টার দিকে মন্দিরের দরজা খোলার পর চুরির বিষয়টি জানাজানি হয়। দানবাক্সে ভক্তদের দেওয়া ৬০ থেকে ৭০ হাজার টাকা থাকতে পারে। মূল দরজায় তালা দেওয়া ছিল। ধারণা করছি, মন্দিরের পেছনে ঘরের চালের ওপর উঠে ভেন্টিলেটর ভেঙ্গে চোর ভেতরে ঢুকতে পারে।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে সিসি ক্যামেরা না থাকায় চোর শনাক্ত করা যায়নি। মন্দির কর্তৃপক্ষ এজাহার দিয়েছে। চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ৩.৩৪ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ৩.৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ