ঢাকা
খ্রিস্টাব্দ

ধানের শীষে ভোট প্রার্থনা, নোয়াখালীকে ‘সিঙ্গাপুর’ বানানোর প্রতিশ্রুতি ফখরুল ইসলামের

মনোনয়ন বিতর্ক ছাড়িয়ে ঐক্যের বার্তা
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জয়া হাসান | সংবাদদাতা
নোয়াখালী জেলা
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০.৪৫ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০.৪৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 810506 জন

  • নিউজটি দেখেছেনঃ 810506 জন
ধানের শীষে ভোট প্রার্থনা, নোয়াখালীকে ‘সিঙ্গাপুর’ বানানোর প্রতিশ্রুতি ফখরুল ইসলামের
৥ বক্তব্যরত জেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম বলেছেন, “আপনারা ধানের শীষে ভোট দিন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নদীভাঙা কবলিত নোয়াখালীকে সিঙ্গাপুরে রূপান্তর করা হবে।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কবিরহাট জিরো পয়েন্টে আয়োজিত এক ভর্তি জনসমুদ্রে তিনি এ প্রতিশ্রুতি দেন। মানুষের ঢল নামায় পুরো জনপদে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

ফখরুল ইসলাম বলেন, “এই আসনে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সবাইই যোগ্য। তারপরও দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে নয়—ধানের শীষকে ভোট দিন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন।”

তিনি আরো বলেন, “এই অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। ওবায়দুল কাদেরের মতো আমার কোনো ভাইকে মেয়র বা ভাগিনা চেয়ারম্যান বানানো হবে না। যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে—এর জন্য কাউকে আমার বাসায় মাছ-মাংস বা দই নিয়ে যেতে হবে না।”

নির্বাচিত হলে জনগণের দোরগোড়ায় সরাসরি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, “আমার সঙ্গে দেখা করতে আপনাদের কোনো মামা-খালুর দরকার হবে না। আপনাদের ভোটে জয়ী হলে আমি আপনাদের প্রতিনিধি হিসেবেই কাজ করবো।”

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি নোয়াখালীবাসীর আস্থাকে ফের শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আবারও বিএনপির দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত করুন।”

সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জয়া হাসান | সংবাদদাতা
নোয়াখালী জেলা
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০.৪৫ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০.৪৫ অপরাহ্ন