ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবু'র পদ স্থগিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১.০৬ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১.০৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1610795 জন

  • নিউজটি দেখেছেনঃ 1610795 জন
তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবু'র পদ স্থগিত

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের অভিযোগে তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন হক বাবু'র দলীয় পদ স্থগিতসহ অভিযোগের সত্যতা নিশ্চিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা উত্তর জেলা শাখার অধীনস্থ তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গিয়াছে তাই তাঁর পদ সাময়িক স্থগিত করা হলো।

উক্ত অভিযোগসমূহের যথাযথ তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ, সহ দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) আরিফুল ইসলাম আরিফ এবং নাজমুচ্ছাকিবের নেতৃত্বে তিন (৩) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। উক্ত তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন। জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা জানায়, দলের শৃঙ্খলা ও সংগঠনের ঐক্য অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এমন সিদ্ধান্ত অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১.০৬ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১.০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ