ঢাকা
খ্রিস্টাব্দ

পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে: মেহেদী হাসান ফারুক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১.০৭ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১.০৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 557037 জন

  • নিউজটি দেখেছেনঃ 557037 জন
পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে: মেহেদী হাসান ফারুক
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৮ ডিসেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।


এসময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে, যাতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সুসংহত হয়।


এসময় শিক্ষার্থীদের পরামর্শ মূলক বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম আলকাদেরী, প্রতিষ্ঠাতা সদস্য ও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোদ্দাচ্ছের, সাংবাদিক এস এম গিয়াস উদ্দিন, এস এম শাহাবুদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ক মাওনানা সোহাই উদ্দিন আনছারী।


মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ শামসুদ্দিন মোজাদ্দেদী (র.) কবর জেয়ারত শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১.০৭ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১.০৭ পূর্বাহ্ন