ঢাকা
খ্রিস্টাব্দ

দেশে ডেঙ্গু আক্রান্তে আরও ৩ জনের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ৫.২৩ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ৫.২৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1395971 জন

  • নিউজটি দেখেছেনঃ 1395971 জন
দেশে ডেঙ্গু আক্রান্তে আরও ৩ জনের মৃত্যু

দেশে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও তিনজনের মৃত্যু এবং একই সময়ে নতুন করে হাসপাতালে ৪১১ জন রোগী ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৪ জনে। আর আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৪৯৩ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, আর একজন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে থেকে এসেছেন।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন এবং রংপুর বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ৬ জন রোগী রয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৬.৯ শতাংশ এবং নারী ৩৩.১ শতাংশ। এ দিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৬৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেল মোট ৯৭হাজার ২৫৩ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে ৬৪ জেলায়। 

সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | আরও
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ৫.২৩ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ৫.২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ