ঢাকা
খ্রিস্টাব্দ

সোনাগাজীতে পরিকল্পিত নাশকতা: ছাত্রদল নেতার খামারে বিষ, নিধন ৫ লাখ টাকার মাছ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৬.২২ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৬.২২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 118402 জন

  • নিউজটি দেখেছেনঃ 118402 জন
সোনাগাজীতে পরিকল্পিত নাশকতা: ছাত্রদল নেতার খামারে বিষ, নিধন ৫ লাখ টাকার মাছ


ফেনীর সোনাগাজীতে শুক্রবার গভীর রাতে রিফাতুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে সন্ত্রাসীরা। আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর তিন বাড়িয়া-রহমত নগর হাজী আকবর বাড়িতে এ ঘটনা ঘটে। 


পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তিন বাড়িয়ার শহীদুল ইসলামের ছেলে স্থানীয় ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম রিফাত বসত বাড়ির পাশে প্রায় ছয় লাখ টাকা খরচ করে মৎস্য খামারে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা পুকুরে  বিষ ঢেলে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করে। 


তিনি অভিযোগে উল্লেখ করে বলেন, গত ৭ এপ্রিল মঙ্গলবার সকালে দাবিকৃত চাঁদা না পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুর আলম, শাহাজাহান উদ্দিন সারু, রাজু ও ফরহাদের নেতৃত্বে এক দল সন্ত্রাসী তার জেঠাতো ভাই রাজমিস্ত্রি  রাকিব হোসেন (২২) কে রাস্তা থেকে তুলে নিয়ে শাহাজাহান উদ্দিন সারুর চা দোকানে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা চালায়।


এ ঘটনায় তার জেঠাতো বোন নুরের নাহার বাদী হয়ে মামলা করেন। এঘটনায় পুলিশ নুর আলমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তার জেঠাতো ভাই ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ধারণা এই বিরোধ থেকে সন্ত্রাসীরা এমন কান্ড ঘটাতে পারেন। তিনি বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৬.২২ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৬.২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ