ঢাকা
খ্রিস্টাব্দ

“প্রথম মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং বর্তমান শেখ হাসিনা” -সভাপতি

বাঙালির অধিকার আদায়ের আন্দোলন থেকে রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস—৭৭ বছরে আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ থাকায় কর্মসূচী নিয়ে শঙ্কা
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৫.২৮ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৫.৪২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1347268 জন

  • নিউজটি দেখেছেনঃ 1347268 জন
বাঙালির অধিকার আদায়ের আন্দোলন থেকে রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস—৭৭ বছরে আওয়ামী লীগ


আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরোনো ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী দল হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে। প্রথম কাউন্সিলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শামসুল হককে দলের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তখন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন কারাগারে বন্দি। বন্দি অবস্থায় তাকে সর্বসম্মতিক্রমে প্রথম কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।

১৯৫৩ সালে ময়মনসিংহে দলের দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হন। ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবর ঢাকার সদরঘাটের রূপমহল সিনেমা হলে দলের তৃতীয় কাউন্সিল অধিবেশনে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে দলের নতুন নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ১ মার্চ ঐতিহাসিক ‘ছয় দফা’ ঘোষণার প্রাক্কালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর দলটি কার্যত অভিভাবক শূণ্য হয়ে পড়ে। সেসময় দেশের বাহিরে থাকা দুইকণ্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা ভাগ্যক্রমে বেঁচে যান। তৎ পরবর্তী ইতিহাসের বহু উথ্থান-পতন হয়। এরইমধ্যে দলটি ঘুচিয়ে আসে এবং ১৯৮১ সালের কাউন্সিলে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর থেকে তিনি দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

‘আওয়ামী লীগ’ নামের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তৎকালীন পূর্ব বাংলার জনগণ বিপুল ভোটের মাধ্যমে তাদের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের প্রত্যাশার প্রতিফলন ঘটায়। সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর নেতৃত্বাধীন আওয়ামী লীগ। কিন্তু জনগণের গণরায় উপেক্ষিত হলে বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতার সংগ্রামে রূপ নেয়। পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক আহ্বানে ১৯৭১ সালে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ, যার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীরা কোনঠাসা হয়ে পড়েছে। তবে, তৃণমূল একধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকা স্বত্তেও ভয়ডরহীন কিছু নেতাকর্মী প্রতিনিয়ন, প্রতিজেলায়, রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এরইমধ্যে, দীর্ঘদিন ধরে বেশ কিছু নেতাকর্মীসমর্থকদের পুলিশ আটক করেছে। সর্বশেষ, তথ্য অনুসারে আইনশৃঙ্খলাবাহিনী আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে সজাগ রয়েছে। সক্রিয়ভাবে তেমন অংশগ্রহনমূলক কর্মকান্ড চালিয়ে যেতে না পারলেও, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে কর্মকান্ড চালিয়ে যাওয়ার বিভিন্ন ভিডিও তথ্যে পাওয়া যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে কথোপকথনে জানান যে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি "মাফিয়া পার্টি"। কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দলটি ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে আড়াল করে দেশে অস্থিরতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিষিদ্ধ এই দলটির নেতাকর্মীরা দেশজুড়ে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এদিকে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর পরিস্থিতি কঠোরহস্তে দমন করতে দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় (হাই অ্যালার্ট) রাখা হয়েছে বলেও সাংবাদিকের স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

উল্লেখ্য, আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন কাল থেকে সভাপতির দায়িত্ব পালন করেন যথাক্রমে, মওলানা আবদুল হামিদ খান ভাসানী (১৯৪৯ থেকে ১৯৫৭), মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ (১৯৫৭ থেকে ১৯৬৬), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯৬৬ থেকে ১৯৭৪), এএইচএম কামারুজ্জামান (১৯৭৪ থেকে ১৯৭৬), সৈয়দা জোহরা তাজউদ্দীন- (আহ্বায়ক: ১৯৭৭ থেকে ১৯৭৮), আবদুল মালেক উকিল (১৯৭৮ থেকে ১৯৮১) এবং শেখ হাসিনা (১৯৮১ সাল থেকে বর্তমান)।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৫.২৮ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৫.৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ