ঢাকা
খ্রিস্টাব্দ

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২.৫৮ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২.৫৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 792730 জন

  • নিউজটি দেখেছেনঃ 792730 জন
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।রবিবার (১৬ নভেম্বর) রবিবার সকাল থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সীমানা সংলগ্ন গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর ও দক্ষিণ পাশের বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি পালন করে।

অবরোধকারীরা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে তাদের শাটডাউনের কর্মসূচি প্রদর্শন করেন। এতে মহাসড়কে সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। যার ফলে এই সড়কে সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে সড়ক থেকে গাছ অপসারণ ও নাশকতা মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এরই মধ্যে কাজ শুরু করেছেন।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, ভোর থেকে পুলিশের সহায়তায় মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরানোর কাজ চলছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা জানতে পেরেছি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ভোরে গোপালপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ করেছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে। আমরা তদন্ত করছি, খুব দ্রুতই তাদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২.৫৮ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২.৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ