ঢাকা
খ্রিস্টাব্দ

বিএনপিতে যোগদান আপাতত বন্ধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5188402 জন

  • নিউজটি দেখেছেনঃ 5188402 জন
বিএনপিতে যোগদান আপাতত বন্ধ
ছবি : সংগৃহীত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী বা অরাজনৈতিক ব্যক্তির বিএনপিতে যোগদানের বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে বিএনপি এই সাংগঠনিক নির্দেশনা জারি করে।


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতা-কর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।


এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়।


দোয়ার কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র-জনতা শহীদ হয়েছেন, তাঁদের রুহের মাগফিরাত এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে দোয়া কর্মসূচি দিয়েছে বিএনপি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ