ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামের বিমানবন্দর থেকে অবৈধভাবে আনা ৯৫টি মোবাইল সেট জব্দ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3205077 জন

  • নিউজটি দেখেছেনঃ 3205077 জন
চট্টগ্রামের বিমানবন্দর থেকে অবৈধভাবে আনা ৯৫টি মোবাইল সেট জব্দ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আনা ৯৫টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। রোববার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় এসব মোবাইল সেট জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। এদিকে শুল্ক করসহ জব্দ করা পণ্যের মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা। ফোনগুলো বিমানবন্দর কাস্টমসকে বুঝিয়ে দেওয়া হয়েছে।


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৫২ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে আসে। পরে বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ট্রলি ব্যাগ জব্দ করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা ব্যাগ থেকে ৪৯টি স্যামসাং স্মার্টফোন ও ৪৬টি নোকিয়া ব্র্যান্ডের বাটন ফোন জব্দ করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন