ঢাকা
খ্রিস্টাব্দ

লংগদু উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি)
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ৪.২২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ৪.২২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3182283 জন

  • নিউজটি দেখেছেনঃ 3182283 জন
লংগদু উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় লংগদু থানা অফিসার ইনচার্জ  মোঃ  ফেরদৌস ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ, মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, উপজেলা রিসোর্স অফিসার মোবারক হোসেনসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সকল ইউনিয়নের চেয়ারম্যান, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি, লোডশেডিং, মাইনীমুখ বাজার ব্যবসায়ী কমিটি, ভোটার তালিকা হালনাগাদ, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরিশেষে উপরোক্ত বিষয়ে সমাধানকল্পে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি)
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ৪.২২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ৪.২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ