ঢাকা
খ্রিস্টাব্দ

গুয়াতেমালায় সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৫১

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪৪ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3176933 জন

  • নিউজটি দেখেছেনঃ 3176933 জন
গুয়াতেমালায় সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৫১
১০ ফেব্রুয়ারি গুয়াতেমালা সিটিতে একটি বাস খাদে পড়ে যাওয়ার পর উদ্ধারকাজ চলছে। ছবি : এএফপি

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে সোমবার একটি বাস দুর্ঘটনায় অন্তত ৫১ জন নিহত হয়েছে এবং আরো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। সেতুর রেলিং ভেঙে খাদে পড়ার সময় বাসটি ৭৫ জন যাত্রী বহন করছিল। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।



সংস্থার মুখপাত্র মাইনর রুয়ানো সাংবাদিকদের বলেন, এখনো আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, জরুরি পরিষেবার কর্মীরা বাসটি থেকে কয়েকজন আহত যাত্রীকে বের করে আনতে সক্ষম হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।



দুর্ঘটনাটি স্থানীয় সময় ভোরের দিকে ঘটেছে বলে জানা গেছে। বাসটি পুয়েন্তে দে বেলিসে সেতু থেকে ছিটকে পড়ে রাজধানীর উত্তর প্রবেশপথে এক নদীতে গিয়ে পড়ে, যা দূষিত বর্জ্যে ভরা ছিল।

স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, বাসটি গুয়াতেমালা সিটির উদ্দেশে যাত্রা করেছিল এবং এটি এল প্রোগ্রেসো বিভাগের সান অগুস্তিন আকাসাগুয়াস্তলান শহর থেকে আসছিল, যা রাজধানী থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪৪ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪৪ পূর্বাহ্ন