ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে ৬ দফা বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.৪৬ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1827173 জন

  • নিউজটি দেখেছেনঃ 1827173 জন
বোয়ালখালীতে ৬ দফা বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
ছবি : সংবাদদাতা প্রেরিত।

বোয়ালখালীতে ৬ দফা বাস্তবায়নে দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মরত স্বাস্থ্য সহকারীরা।


মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এ কর্মসূচি পালন করেন তাঁরা।


বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের বোয়ালখালী শাখার আহ্বায়ক মুহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য সচিব মো.দিদারুল আলম, সুমন কান্তি ঘোষ, আনোয়ার হোসেন লিটন, আমীর হোসেন, করিমুন্নেছা, রুমি আকতার, টিংকু গুহ, নোবেল দেব, কানিজ ফাতেমা ও প্রান্ত পারিয়াল।


বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক(বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ রাখা হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.৪৬ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.৪৬ অপরাহ্ন