ঢাকা
খ্রিস্টাব্দ

সমাবেশে ১০ লাখ মানুষের উপস্থিতির লক্ষ্যে মাঠে জামায়াত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৯.০৭ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৯.০৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5404689 জন

  • নিউজটি দেখেছেনঃ 5404689 জন
সমাবেশে ১০ লাখ মানুষের উপস্থিতির লক্ষ্যে মাঠে জামায়াত

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার সমাবেশে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য এ সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


মিয়া গোলাম পরওয়ার বলেন, শনিবারের জাতীয় সমাবেশে কয়েক লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করবেন, যার ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। তবে সেই দুর্ভোগ যতটা সম্ভব সীমিত রাখা যায়, সেজন্য দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শুক্রবার রাত থেকেই স্থল, নৌ, সড়ক ও রেলপথে মানুষ ঢাকায় প্রবেশ শুরু করবে। আমরা চাই, কেউ যেন হয়রানির শিকার না হন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে যেন জাতীয় সমাবেশটি সম্পন্ন হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৯.০৭ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৯.০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ