ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ৯.৫৭ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০.০১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3598077 জন

  • নিউজটি দেখেছেনঃ 3598077 জন
বোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
-- ছবি নিহত সীমা আক্তার।

চট্টগ্রাম বোয়ালখালীতে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


সীমা আক্তার বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আমতল এলাকার মো.আরাফাতের স্ত্রী। তাদের সংসারে আয়েশা নামের একটি মেয়ে রয়েছে। 


সীমার ভাসুর মো.জাবেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের দরজার চৌকাঠের সাথে সীমা ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।


তবে নিহতের চাচা খোরশেদ অভিযোগ করে বলেন, “মাত্র পাঁচফুট উঁচু জায়গা থেকে ঝুলে কারও মৃত্যু সম্ভব নয়। সীমাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।”


চমেক হাসপাতালে মৃত ঘোষণার পর নগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ সীমার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ৯.৫৭ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০.০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ