ঢাকা
খ্রিস্টাব্দ

শীতের আগমনে ব্যস্ত লেপ-তোশক ব্যবসায়ী ও কারিগর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১.৪১ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১.৪৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 671482 জন

  • নিউজটি দেখেছেনঃ 671482 জন
শীতের আগমনে ব্যস্ত লেপ-তোশক ব্যবসায়ী ও কারিগর
৥ ছবি- নিজস্ব সংবাদদাতা।

মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে ও পৌর বাজারে ব্যস্ত সময় কাটাচ্ছেন লেপ-তোশক ব্যবসায়ী ও কারিগর।

শিবচর উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা যায়, শীতের আগমনে সাধারণ মানুষ লেপ-তোশক বানানোর জন্য ছুটে যাচ্ছেন দোকানে, কথা বলছেন ব্যবসায়ী ও কারিগরের সাথে।

স্থানীয় পৌর বাজারের ব্যবসায়ী আঃ রশীদ খলিফা বলেন, আমাদের শীতের মৌসুমেই বেচা-বিক্রি হয় বেশি। মানুষ শীত আসলেই লেপ-তোশক,বালিশ বানানোর জন্য আমাদের কাছে আসেন। এবং শীতের মৌসুমে বিয়ে শাদী একটু বেশি হয়। শীতের মৌসুম ছাড়া আমাদের বেচা-বিক্রি বেশি একটা হয় না।

এ ছাড়া পৌর বাজারের আরেক ব্যবসায়ী মোঃ স্বপন মাদবর বলেন, আমাদের এই শীতের মৌসুমে বেচা-বিক্রি বেশি হয়। এ ছাড়া অন্যান্য সময় টুক-টাক বেচা-বিক্রি হয়।



এ সময় এক ক্রেতা মোঃ আফজাল হোসেন বলেন, আমার আমি চাকরি করি, সবসময় আসা যায় না, বাড়ির জন্য লেপ,তোশক এবং বালিশ বানাতে বাজারে এসেছি। সামনে শীত আসছে আমার বাবা-মা বয়স্ক মানুষ তাদের জন্য বানাতে হবে। বলাতো যায়না কেমন শীত পরবে। তাই আগে থেকে বানিয়ে রাখি।

বাঁশকান্দি ইউনিয়নের শেকপুর বাজারের এক ব্যবসায়ী বলেন, আমাদের এখনো তেমন বেচা-বিক্রি শুরু হয়নি। তবে শীত পড়তে শুরু করেছে। আশা করছি শ্রীঘ্রই আমদানি ও বিক্রি শুরু হবে ইনশাআল্লাহ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | আরও
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১.৪১ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১.৪৩ অপরাহ্ন