ঢাকা
খ্রিস্টাব্দ

ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে, শঙ্কা ম্যাক্রোর

তার মতে, এই মহাদেশ অবশ্যই যুক্তরাষ্ট্রের অধীন হওয়া উচিত হবে না
দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4063635 জন

  • নিউজটি দেখেছেনঃ 4063635 জন
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে, শঙ্কা ম্যাক্রোর
ছবি : সংগৃহীত

ঝুঁকি মোকাবিলা করার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছনে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের ভাষণে এমন মন্তব্য করেন তিনি। 



ম্যাক্রো বলেন, “এই মহাদেশকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হওয়া চলবে না। ইউরোপের মৃত্যু ঘটার ঝুঁকি আছে। এই ঝুঁকি মোকাবেলা করার প্রস্তুতি ইউরোপের নেই।” এ বিষয়ে সতর্কতা জারি করে তিনি বলেন, “সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য চাপ ইউরোপের ২৭ দেশকে দুর্বল ও ভাগ করে দিতে পারে।”



এই পরিস্থিতিতে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়ে ম্যাক্রো বলেন, “এই মহাদেশ অবশ্যই যুক্তরাষ্ট্রের অধীন হওয়া উচিত হবে না।” সেই ক্ষেত্রে বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় অবস্থানের রূপরেখা দিয়েছেন তিনি।



ইউরোপের সাইবার নিরাপত্তা ক্ষমতা বৃদ্ধি, ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক এবং উচ্চ পদস্থ সামরিক কর্মীদের প্রশিক্ষণের জন্য একটি ইউরোপীয় একাডেমি তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাশিয়াকে কোনোভাবেই ইউক্রেন যুদ্ধে সফল হতে দেওয়া যাবে না।



ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, “প্রতিরক্ষা শিল্প স্থাপন ছাড়া কোনো প্রতিরক্ষাই কাজে আসবে না। কয়েক দশক ধরেই এই খাতে কম বিনিয়োগ করা হচ্ছে। তাই সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত।”



তিনি বলেন, “অধিক পরিমাণে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে হবে। শুধু তাই না, দ্রুত শুরু করতে হবে। এসব ইউরোপীয়দের জন্য প্রস্তুত করতে হবে। ইউরোপকে দেখাতে হবে, তারা যুক্তরাষ্ট্রের অধীন নয়।”



এদিকে, ইউরোপীয় ইউনিয়নের অনেক কর্মকর্তা মনে করেন, “বর্তমানে মার্কিন সামরিক সহায়তা ছাড়া বিশ্বাসযোগ্য বিকল্প নেই।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন