ঢাকা
খ্রিস্টাব্দ

এমপক্স নতুন কোভিড নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 6760506 জন

  • নিউজটি দেখেছেনঃ 6760506 জন
এমপক্স নতুন কোভিড নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ছবি : সংগৃহীত

মধ্য আফ্রিকাতে ব্যাপকভাবে ছড়াচ্ছে এমপক্স। তারপরই গত সপ্তাহে এমপক্স নিয়ে বিশ্বজুড়ে গণস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটি বলছে এমপক্স নতুন কোভিড নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এমপক্স নিয়ে জরুরি অবস্থা জারি করা হলেও তা নিয়ন্ত্রণের উপায় জানা আছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক ডিরেক্টর হ্যানস ক্লুগে জানিয়েছেন, ‘আমরা এমপক্স সম্পর্কে অনেক কিছু জানি। আমরা জানি, আমরা একসঙ্গে মিলে এমপক্স নিয়ন্ত্রণ করতে পারব।’


তিনি বলেছেন, ‘আমরা কি এমপক্সকে প্রথমে নিয়ন্ত্রণ ও পরে  বিশ্ব থেকে নির্মূল করার ব্যবস্থাগুলো নেব, নাকি আবার অবহেলা করব ও আতঙ্কিত হব? আমরা এখন ও আগামী বছরগুলিতে কী প্রতিক্রিয়া দেখাব, তার ওপর ইউরোপ এবং গোটা বিশ্বের পরিস্থিতি নির্ভর করবে।’ মধ্য ও পশ্চিম আফ্রিকায় এমপক্স ব্যাপক আকার নিয়েছে।


আমদানি করা পশু থেকে এবং আক্রান্ত এলাকায় যাতায়াতের মাধ্যমে তা ছড়াচ্ছে। 

২০২২ সালে এমপক্স বিশ্বের ৭৪টি দেশে ছড়িয়েছিল। এই বছর কঙ্গো ও তার প্রতিবেশী দেশগুলিতে এমপক্স ভয়ংকরভাবে ছড়িয়েছে এবং এর ফলে মানুষ মারা যাচ্ছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স নিয়ে আবিশ্ব স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে।


দুই বছরের মধ্যে দ্বিতীয়বার এই জরুরি অবস্থা জারি করলো বিশ্ব স্বাস্থ্য ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ