ঢাকা
খ্রিস্টাব্দ

‘বন্ধু’কে অভিনন্দন মোদী'র

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 3681464 জন
  • নিউজটি দেখেছেনঃ 3681464 জন
‘বন্ধু’কে অভিনন্দন মোদী'র

আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই অভিনন্দন বার্তা পোষ্ট করেন। 


প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড গড়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে বর্ষীয়ান এই নেতা। ৫৩৮ আসন সংখ্যার মধ্যে ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলেছেন তিনি। মার্কিন আইনসভার দুকক্ষেই জয়জয়কার রিপাবলিকানদের। হোয়াইট হাউসের ওভাল অফিসে উড়তে চলেছে লাল পতাকা। ‘প্রিয় বন্ধু’র এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামিদিনে তাঁর সাফল্য কামনা করার পাশাপাশি ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন। 


জয়ের পথ প্রশস্ত হতেই ট্রাম্পকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে ট্রাম্পের সঙ্গে তাঁর কিছু পুরনো ছবি পোস্ট করে মোদী লেখেন, ‘‘চলুন একসঙ্গে কাজ করি!’’ ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানালেন তিনি। সেই সঙ্গে বিশ্ব শান্তি, স্থিতি বজায়ে মিলিত ভাবে কাজ করার কথাও বললেন ভারতের প্রধানমন্ত্রী।”

Heartiest congratulations my friend @realDonaldTrump on your historic election victory. As you build on the successes of your previous term, I look forward to renewing our collaboration to further strengthen the India-US Comprehensive Global and Strategic Partnership. Together,… pic.twitter.com/u5hKPeJ3SY

— Narendra Modi (@narendramodi) November 6, 2024



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট ।।

আপডেট :