ঢাকা
খ্রিস্টাব্দ

সরকার থেকে মাহফুজ ও আসিফের সরে দাঁড়ানো উচিত: এনসিপি নেত্রী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5680426 জন

  • নিউজটি দেখেছেনঃ 5680426 জন
সরকার থেকে মাহফুজ ও আসিফের সরে দাঁড়ানো উচিত: এনসিপি নেত্রী
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সরে আসা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। 


বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে তাজনূভা লেখেন, এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাজনূভা হয়ে বলছি, মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত।


মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সরকারে আর মানাচ্ছে না দাবি করে এনসিপি নেত্রী বলেন, তারা (মাহফুজ আলম ও আসিফ মাহমুদ) যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থি নাই। আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন। জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন।


তাজনূভা লেখেন, আমিই এত মর্মাহত, শহীদ, আহতদের কেমন লাগছে তাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে মাথা উঁচু করে পালাচ্ছে। আমার মনে হয় আমাদের আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে। কারণ, জুলাই শেষ হয় নাই আদৌতে জুলাই এখনও চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ