ঢাকা
খ্রিস্টাব্দ

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার, হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
খুলনা
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১.৩৯ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1516204 জন

  • নিউজটি দেখেছেনঃ 1516204 জন
খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার, হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন
- সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু ; ইনসেটে- সেতুর নিচে পড়ে আছে তার রক্তাক্ত নিথর দেহ।

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে খানজাহান আলী (র:) (রূপসা সেতু) সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সংবাদ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। র‍্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেন।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় নৌপুলিশকে জানানো হয়।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, তারা লাশটি উদ্ধার করেছেন। যুবকের পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্থ ছিল।

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক বলেন, ওয়াহেদ-উজ-জামান বুলু খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
খুলনা
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১.৩৯ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১.৪১ পূর্বাহ্ন