ঢাকা
খ্রিস্টাব্দ

ফুলগাজীতে ভারতীয় মাদকসহ সিএনজি আটক, গ্রেফতার-১

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | সংবাদদাতা
ফেনী
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১.২০ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১.২০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2226819 জন

  • নিউজটি দেখেছেনঃ 2226819 জন
ফুলগাজীতে ভারতীয় মাদকসহ সিএনজি আটক, গ্রেফতার-১


ফেনীর ফুলগাজী উপজেলায় ভারতীয় মাদকসহ একটি সিএনজি আটক করেছে থানা পুলিশ। এসময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে ফুলগাজী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল করিম ও এসআই মো. হোসেনের নেতৃত্বে আমজাদহাট ইউনিয়নের শনিরহাট গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ মো. রিপন (২৪) নামের এক যুবককে আটক করা হয়। সে মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর গ্রামের আবু তাহেরের ছেলে।


এ বিষয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “সামনে দুর্গাপূজা উপলক্ষে মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। তবে ফুলগাজী থানা পুলিশ নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।”


ঘটনার বিষয়ে ফুলগাজী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | সংবাদদাতা
ফেনী
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১.২০ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১.২০ পূর্বাহ্ন