ঢাকা
খ্রিস্টাব্দ

ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৮০

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5179964 জন

  • নিউজটি দেখেছেনঃ 5179964 জন
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৮০
ছবি : সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (ডিআরসি) নৌকা ডুবে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি এই খবর জানিয়েছেন বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার মাই-এনডোম্বে প্রদেশের মুশি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে কোয়া নদীতে ঘটনাটি ঘটে।

প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণগুলো তদন্তের জন্য আহ্বান জানিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় না ঘটে।


বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি ভুক্তভোগীদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি তার সমবেদনা জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন।’

মাই-এনডম্বে প্রদেশের গভর্নর রিটা বোলা দুলা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে। রাতে যাত্রার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।
অন্ধকারে কিছু দেখা না যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।

নৌকা দুর্ঘটনা ডিআরসি-তে সাধারণ ঘটনা। নৌকাগুলো প্রায়ই তাদের ধারণক্ষমতার বাইরে যাত্রী বহন করে। কঙ্গোর বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে অল্প কিছু পাকা রাস্তা রয়েছে।
সেখানে বেশিরভাগ মানুষ নদী পথেই যাতায়াত করে থাকে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ