ঢাকা
খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এম এ সালাম রুবেল | সংবাদদাতা
ঠাকুরগাঁও
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৩.৩২ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৩.৩২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2258385 জন

  • নিউজটি দেখেছেনঃ 2258385 জন
ঠাকুরগাঁওয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার


ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।


প্রশাসানের কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে একটি কাটুনে করে কয়েলের প্যাকেটের সাথে ইয়াবা ট্যাবেলগুলো কসটেপ মুড়িয়ে চট্রগ্রামের থেকে এক ব্যাক্তি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠায়। তবে যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিকবার কল দিলে ফোনটি সুইজ অফ করে রাখে। 


পরবর্তিতে সন্দেহ হলে প্রশাসনিক সহায়তায় প্যাকেটটি খুলে দেখে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্যাকেটে ইয়াবা ট্যাবলেট রয়েছে নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনকে অবগত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাগন ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে কাটুন খুলেন। এসময় ২০ হাজার পিচ ইয়াবা জব্দ করে প্রশাসন।   


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান,  ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে কে কার কাছে পাঠালো বিষয়টি তদন্ত করার পাশাপাশি আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এম এ সালাম রুবেল | সংবাদদাতা
ঠাকুরগাঁও
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৩.৩২ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৩.৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ